hadith book logo

ধৈর্য-সবর কখন ও কিভাবে

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

হাদীস- ৪.

৪ - عن أنس رضي الله عنه قال : لَمَّا ثَقُلَ النبي صلى الله عليه وسلم جَعَلَ يَتَغَشَّاه الكَرْبُ فَقَالَتْ فَاطِمَةُ رضي الله عنها : واكرْب أبتاه . فَقَالَ : لَيْسَ عَلى أبِيْكَ كَرْبٌ بَعْدَ اليَوْمِ . فَلَمَّا مَاتَ قَالَتْ : ياَ أبَتَاه أجَابَ رَبًّا دَعَاه، يا أبَتَاه جَنَّةُ الفِردَوسِ مَأوَاه، يا أبَتَاه إلى جِبْرِيْلَ نَعْنَاه . فَلَمَّا دُفِنَ قَالَتْ فَاطِمَةُ رضي الله عنها : أطَابَتْ أنْفُسُكُمْ أنْ تَحْثُوا على رسول الله صلى الله عليه وسلم التُّرَابُ؟ رواه البخاري

আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রোগে ভারী হয়ে গেলেন, রোগ যন্ত্রণা তাকে বেহুশ করতে লাগল তখন ফাতেমা রা. দুঃখের সাথে বললেন, ‘উহ! আমার আববার কি কষ্ট হচ্ছে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা শুনে বললেন, ‘‘আজকের পর তোমার আববার কোন কষ্ট নেই। যখন তিনি ইন্তেকাল করলেন তখন ফাতেমা রা. বললেন, ‘হায় আমার আববা! তিনি প্রভুর ডাকে সাড়া দিলেন। হায় আমার আববা! জান্নাতুল ফেরদাউস তার ঠিকানা। হায় আববা! জিবরীলকে মৃত্যুর খবর দিচ্ছি।’ যখন তাঁর দাফন শেষ হল, তখন ফাতেমা রা. লোকদের বললেন, ‘তোমাদের মন কি চেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর মাটি রাখতে?’

বর্ণনায়ঃ বুখারী