১
ধৈর্য-সবর কখন ও কিভাবে
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৬
হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ
১- মৃত্যু কামনা করতে ইসলামের নবী নিষেধ করেছেন। কোন অবস্থাতে মৃত্যু কামনা করা যাবে না।
২- বিপদ আপদে মৃত্যু কামনা করা ধৈর্যের পরিপন্থী। যে বিপদে পতিত হয়ে মৃত্যু কামনা করল সে ধৈর্য ধারণ করতে ব্যর্থ হল।
৩- ধৈর্যের দাবী হল মৃত্যু কামনা না করা।
৪- যদি কোন বিপদে বা রোগ ব্যধিতে কিংবা করো অত্যাচারে জীবন দুর্বিসহ হয়ে যায়, তাহলে মৃত্যু কামনা না করে এ প্রার্থনা করা যায়, ‘হে আল্লাহ আপনি আমাকে জীবিত রাখুন যতক্ষণ জীবন আমার জন্য কল্যাণকর হয়। আর আমাকে মৃত্যু দান করুন যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়।’ এ রকম দুআ-প্রার্থনা করলে তা ধৈর্যের পরিপন্থী হবে না।
৫- ইসলাম সর্বাবস্থায় জীবন রক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে। বেচে থাকতে উৎসাহিত করেছে। ইসলামের কাছে জীবনের মুল্য অনেক বেশী।
৬- ইসলাম সর্বদা কল্যাণের পথে উৎসাহ দেয়। কল্যাণ অর্জন করতে পথ দেখায়। সেটা জীবন ধারণ করে হোক বা মৃত্যুতে হোক। কল্যাণ অর্জন করা হল আসল উদ্দেশ্য। আর সে কল্যাণ হবে চিরস্থায়ী। পশুর মত বাধা-বন্ধনহীন জীবন যাপন করে সল্প মেয়াদী কল্যাণ অর্জন ইসলামের উদ্দেশ্য নয় কখনো।