hadith book logo

ধৈর্য-সবর কখন ও কিভাবে

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

হাদীস -১৪.

14 - وعن ابْن مسْعُود رضي اللَّه عنه قَالَ : دَخلْتُ عَلى النَبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم وَهُو يُوعَكُ فَقُلْتُ يا رسُولَ اللَّه إِنَّكَ تُوعكُ وَعْكاً شَدِيداً قال : « أَجَلْ إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلانِ مِنْكُم» قُلْتُ : ذلك أَنَّ لَكَ أَجْريْن ؟ قال : « أَجَلْ ذَلك كَذَلك مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى ، شوْكَةٌ فَمَا فوْقَهَا إلاَّ كَفَّر اللَّه بهَا سيئاته ، وَحطَّتْ عنْهُ ذُنُوبُهُ كَمَا تَحُطُّ الشَّجرةُ وَرقَهَا » متفقٌ عليه .

ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম সে সময় তিনি জ্বরে আক্রান্ত। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি তো ভীষণ জ্বরে আক্রান্ত। তিনি বললেন, ‘‘আমি তোমাদের মত দু জনের সমান জ্বরে ভুগছি।’’ আমি বললাম, এ জন্যই তো আপনার জন্য দ্বিগুণ সওয়াব। তিনি বললেন, ‘‘ঠিক তাই। যে কোন মুসলিম ব্যক্তি কাটা বা তার চেয়ে কঠিন কোন বস্ত্ত দ্বারা কষ্ট পেলেও এর বিনিময়ে আল্লাহ তাআলা তার পাপগুলো মিটিয়ে দেন। আর তার পাপগুলো এ কষ্টের কারণে এমনভাবে ঝড়ে পড়ে যায় যেমন গাছ তার শুকনো পাতাগুলো ঝড়িয়ে দেয়।’’ বর্ণনায়ঃ বুখারী ও মুসলিম