hadith book logo

ধৈর্য-সবর কখন ও কিভাবে

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

১- প্লেগ মহামারী মূলত মানুষের জন্য একটি শাস্তি বা আজাব। কিন্তু তা ঈমানদারদের জন্য শাস্তি নয়, বরং রহমত।

২- কোন এলাকায় প্লেগ বা অন্য কোন মহামারী ছড়িয়ে পড়লে সে স্থান ত্যাগ না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজ এলাকায় অবস্থান করা উত্তম। এটা উচ্চ স্তরের ধৈর্যের পরিচয়।

৩- এ অবস্থায় সে প্লেগে মারা গেলে শহীদি মর্যাদা লাভ করবে।

৪- ধৈর্য ধারণ করার সাথে সাথে ইহতেসাব বা আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার নিয়্যত ও আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকলে সে বিশাল পুরস্কারের অধিকারী হবে।

৫- আল্লাহর পথে শহীদ হওয়ার মর্যাদা ও পুরস্কারের মহত্ব ও তৎপর্যের প্রতি ঈঙ্গিত রয়েছে এ হাদীসে।