১
ধৈর্য-সবর কখন ও কিভাবে
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫
হাদীস -১১.
11 - وعنْ عطاءِ بْن أَبي رَباحٍ قالَ : قالَ لِي ابْنُ عبَّاسٍ رضي اللَّهُ عنهُمَا ألا أريكَ امْرَأَةً مِن أَهْلِ الجَنَّة ؟ فَقُلت : بلَى ، قَالَ : هذِهِ المْرأَةُ السوْداءُ أَتَتِ النبيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فقالَتْ : إِنِّي أُصْرَعُ ، وإِنِّي أَتكَشَّفُ ، فَادْعُ اللَّه تعالى لِي قَالَ : « إِن شئْتِ صَبَرْتِ ولكِ الْجنَّةُ، وإِنْ شِئْتِ دعَوْتُ اللَّه تَعالَى أَنْ يُعافِيَكِ » فقَالتْ : أَصْبرُ ، فَقالت : إِنِّي أَتَكشَّفُ ، فَادْعُ اللَّه أَنْ لا أَتكشَّفَ ، فَدَعَا لَهَا . متَّفقٌ عليْهِ .
আতা ইবনে আবী রাবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে ইবনে আববাস রা. বলেন, আমি কী তোমাকে জান্নাতের অধিকারী একজন মহিলা দেখাব? আমি বললাম, অবশ্যই দেখাবেন। তিনি বললেন, এই কালো মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেছিল, ‘আমি মৃগী রোগে ভুগছি এবং আমার কাপর খুলে যায়। অতএব আপনি আমার জন্য দুআ করুন।’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ‘‘তুমি যদি ধৈর্য ধারণ করতে পার, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। আর যদি তুমি চাও তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দুআ করব, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেন।’’ সে বলল, ‘আমি ধৈর্য ধারণ করব, কিন্তু আমি যেন উলঙ্গ হয়ে না যাই সে জন্য আল্লাহর কাছে দুআ করুন।’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য দুআ করলেন।
বর্ণনায়ঃ বুখারী ও মুসলিম