hadith book logo

ধৈর্য-সবর কখন ও কিভাবে

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

হাদীস -৮.

8 - عَنْ أبي هَرَيرَةَ رَضي اللَّه عنه أَنَّ رَسُولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قالَ : « يَقولُ اللَّهُ تَعَالَى : مَا لِعَبْدِي المُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ إِذَا قَبضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبهُ إِلاَّ الجَنَّة » رواه البخاري .

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ রাববুল আলামীন বলেনঃ ‘‘আমার মুমিন বান্দার আপন জনকে যখন আমি দুনিয়া থেকে নিয়ে যাই, তখন যদি সে ইহতেসাবের সাথে ধৈর্য ধারণ করে, তাহলে আমার কাছে তার জন্য প্রতিদান অবশ্যই জান্নাত।’’বর্ণনায়ঃ বুখারী