hadith book logo

ধৈর্য-সবর কখন ও কিভাবে

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

হাদীস -১২.

12 - وعنْ أَبي عبْدِ الرَّحْمنِ عبْدِ اللَّه بنِ مسْعُودٍ رضيَ اللَّه عنه قَال : كَأَنِّي أَنْظُرُ إِلى رسولِ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يحْكيِ نَبيّاً من الأَنْبِياءِ ، صلواتُ اللَّهِ وسَلاَمُهُ عَليْهم ، ضَرَبُهُ قَوْمُهُ فَأَدْمـوْهُ وهُو يمْسحُ الدَّم عنْ وجْهِهِ ، يقُولُ : « اللَّهمَّ اغْفِرْ لِقَوْمي فإِنَّهُمْ لا يعْلمُونَ » متفقٌ عَلَيْه .

আবু আব্দুররহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দিকে তাকিয়ে আছি, আর তিনি কোন এক নবীর ঘটনা বর্ণনা করছেন যে, তার জাতি তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল আর তিনি নিজের মুখমন্ডল থেকে রক্ত মুছে যাচ্ছিলেন আর বলছিলেন, ‘‘হে আল্লাহ! আমার জাতিকে ক্ষমা করে দিন, কারণ তারা বুঝে না।’’

বর্ণনায়ঃ বুখারী ও মুসলিম