১
ধৈর্য-সবর কখন ও কিভাবে
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৭
হাদীস -২২.
22 - وعنْ سُلَيْمانَ بْنِ صُرَدٍ رضي اللَّه عنهُ قال : كُنْتُ جالِساً مع النَّبِي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، ورجُلان يستَبَّانِ وأَحدُهُمَا قَدِ احْمَرَّ وَجْهُهُ . وانْتفَخَتْ أودَاجهُ . فقال رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « إِنِّي لأعلَمُ كَلِمةً لَوْ قَالَهَا لَذَهَبَ عنْهُ ما يجِدُ ، لوْ قَالَ : أَعْوذُ بِاللّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ذَهَبَ عنْهُ ما يجدُ . فقَالُوا لَهُ : إِنَّ النَّبِيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : «تعوَّذْ بِاللِّهِ مِن الشَّيَطان الرَّجِيمِ » . متفقٌ عليه .
সুলাইমান ইবনে সুরাদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে বসা ছিলাম। তখন দু জন লোক একে অপরকে গালি দিচ্ছিল। একজনের চেহারা ক্রোধে লাল হয়ে গিয়েছিল, ঘাড়ের শিরাগুলো ফুলে উঠেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ‘‘আমি এমন একটি কথা জানি তা যদি সে বলে তাহলে তার এ অবস্থা দূর হয়ে যাবে। সে যদি আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রজীম বলে তবে তার এ অবস্থা চলে যাবে।’’ এরপর লোকেরা তাকে বলল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রজীম বলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। বর্ণনায়ঃ বুখারী ও মুসলিম