hadith book logo

ধৈর্য-সবর কখন ও কিভাবে

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

১- এ ঘটনাটি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিজের জীবনের ঘটনা। তায়েফ অঞ্চলে দাওয়াতী সফরে তিনি এ ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন।

২- নবী ও রাসূলদের ধৈর্যের একটি দৃষ্টান্ত দেয়া হয়েছে এ হাদীসে।

৩- নবী ও রাসূল হয়েও যখন আল্লাহর দীনের দাওয়াতের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তখন সাধারণ মানুষদের মধ্যে যারা তাদের দায়িত্ব পালন করবেন তাদের এ ধরনের পরিস্থিতির মোকাবেলা ও তাতে ধৈর্য ধারন করতে প্রস্ত্তত থাকতে হবে।

৪- নিজের কাহিনী নিজের নামে না বলে তৃতীয় ব্যক্তির নামে প্রকাশ করার বৈধতা প্রমাণিত। এতে নিজের অহংকার, গর্ব ও কৃতিত্ব প্রকাশ করা হয় না।

৫- নবী ও রাসূলগণ নিজে জাতির প্রতি কত দয়াদ্র ও কল্যাণকামী ছিলেন। তাদের দ্বারা অত্যাচারিত, নির্যাতিত ও নিগৃহীত হয়েও তাদের জন্য দুআ করেছেন। ক্ষমা প্রার্থনা করেছেন। বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মধ্যে এ গুণটি সবচেয়ে বেশী ছিল।