hadith book logo

ধৈর্য-সবর কখন ও কিভাবে

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

হাদীস -৯.

9 - عَنْ عائشَةَ رضي اللَّهُ عنها أنَهَا سَأَلَتْ رسولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم عَن الطَّاعونِ ، فَأَخبَرَهَا أَنَهُ كَانَ عَذَاباً يَبْعَثُهُ اللَّه تعالى عَلَى منْ يَشَاءُ ، فَجَعَلَهُ اللَّهُ تعالَى رحْمةً للْمُؤْمنِينَ ، فَلَيْسَ مِنْ عَبْدٍ يَقَعُ في الطَّاعُون فَيَمْكُثُ في بلَدِهِ صَابِراً مُحْتَسِباً يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلاَّ مَا كَتَبَ اللَّهُ لَهُ إِلاَّ كَانَ لَهُ مِثْلُ أَجْرِ الشَّهِيدِ » رواه البخاري .

আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি প্লেগ রোগ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেনঃ ‘‘এটা ছিল আল্লাহ তাআলার একটি শাস্তি। আল্লাহ যাকে ইচ্ছা তাকে এতে আক্রান্ত করতেন, তার কাছে এটা পাঠাতেন। অতঃপর তিনি এটাকে মুমিনদের জন্য রহমতে পরিণত করেছেন। অতএব যে কোন মুমিন বান্দা প্লেগ রোগে আক্রান্ত হয়ে ধৈর্য ও আল্লাহর কাছে প্রতিদানের আশা করে এবং এ কথা জেনে বুঝে নিজ এলাকায় অবস্থান করে যে, আল্লাহ যার তাকদীরে লিখে রেখেছেন শুধু সে-ই এতে আক্রান্ত হবে, তাহলে সে (প্লেগ রোগে মৃত্যু বরণ করলে) শহীদের অনুরূপ প্রতিদান পাবে।’’

বর্ণনায়ঃ বুখারী