hadith book logo

ধৈর্য-সবর কখন ও কিভাবে

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

হাদীস -১৭.

17 - وعنْ أبي عبدِ اللَّهِ خَبَّابِ بْن الأَرتِّ رضيَ اللَّهُ عنه قال : شَكَوْنَا إِلَى رسولِ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم وَهُو مُتَوسِّدٌ بُردةً لَهُ في ظلِّ الْكَعْبةِ ، فَقُلْنَا : أَلا تَسْتَنْصرُ لَنَا أَلا تَدْعُو لَنَا ؟ فَقَالَ : قَد كَانَ مَنْ قَبْلكُمْ يؤْخَذُ الرَّجُلُ فيُحْفَرُ لَهُ في الأَرْضِ في جْعلُ فِيهَا ، ثمَّ يُؤْتِى بالْمِنْشارِ فَيُوضَعُ علَى رَأْسِهِ فيُجعلُ نصْفَيْن ، ويُمْشطُ بِأَمْشاطِ الْحديدِ مَا دُونَ لَحْمِهِ وَعظْمِهِ ، ما يَصُدُّهُ ذلكَ عَنْ دِينِهِ ، واللَّه ليتِمنَّ اللَّهُ هَذا الأَمْر حتَّى يسِير الرَّاكِبُ مِنْ صنْعاءَ إِلَى حَضْرمْوتَ لا يخافُ إِلاَّ الله والذِّئْبَ عَلَى غنَمِهِ ، ولكِنَّكُمْ تَسْتَعْجِلُونَ » رواه البخاري .

আবু আব্দুল্লাহ খাববাব ইবনুল আরত রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে (মক্কার কাফিরদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে) অভিযোগ করে বললাম - তখন তিনি মাথার নিচে চাদর রেখে কাবার ছায়ায় শুয়ে ছিলেন- ‘আপনি কেন আমাদের জন্য সাহায্য প্রার্থনা করেন না, কেন আমাদের জন্য দুআ করেন না?’ তিনি বললেনঃ ‘‘তোমাদের পূর্ব যুগে মানুষকে ধরে নিয়ে মাটিতে গর্ত করে তাতে রাখা হত। তারপর করাত এনে তার মাথার উপর রেখে তাকে দু টুকরা করা হত। কাউকে লোহার চিরুনী দিয়ে আঁচরিয়ে শরীরের গোশত হাড় থেকে আলাদা করা হত। এতসব অত্যাচার তাদের দীন ইসলাম থেকে ফিরিয়ে রাখতে পারেনি। আল্লাহর কসম তিনি এ দীন ইসলাম-কে অবশ্যই পূর্ণতা দান করবেন। এমনকি সে সময় একজন আরোহী সানা থেকে হাজরামাউত পর্যন্ত সফর করবে তখন আল্লাহ ব্যতীত কোন কিছুর ভয় করবে না। ভয় করবে না নিজের ছাগলের উপর নেকড়ে বাঘের কিন্তু তোমরা তাড়াহুড়া করছ।’’

বর্ণনায়ঃ বুখারী