hadith book logo

ধৈর্য-সবর কখন ও কিভাবে

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

১- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধারণ মানুষের মত রোগ-ব্যধি, শোক-দুঃখে আক্রান্ত হতেন।

২- সাধারণ মানুষের চেয়ে নবী ও রাসূলদের পরীক্ষা কঠিন হয়ে থাকে। এমনিভাবে যে যত মুত্তাকী বা আল্লাহ ভীরু তার পরীক্ষা তত কঠিন হয়ে থাকে।

৩- মুসলিম ব্যক্তির যে কোন কষ্ট বা বিপদাপদ তার গুনাহের কাফফারা হিসাবে আল্লাহ তাআলার কাছে গৃহিত হয়ে থাকে।

৪- বিপদা আপদে পতিত ব্যক্তিকে শান্তনা দেয়া সুন্নাত। যদি বিপদে পতিত ব্যক্তি শান্তনা দানকারী ব্যক্তির চেয়ে মর্যাদা বা শিক্ষায় অনেক বড় হয় তবুও। যেমন এ হাদীসে আমরা দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শান্তনা দিয়েছেন।

৫- জ্বরের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ধৈর্য-সবর। তিনি এত জ্বরেও অধৈর্য হননি। এমনিভাবে সকল বিপদ আপদে তিনি ধৈর্যের পরাকাষ্টা প্রদর্শন করেছেন।