hadith book logo

ধৈর্য-সবর কখন ও কিভাবে

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

হাদীস -৭.

7 - عَنْ أَنَسٍ رَضِي اللَّهُ عَنْهُ قَالَ : مَرَّ النَّبِيُّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم بِامْرَأَةٍ تَبْكِي عِنْدَ قَبْرٍ فَقَال : «اتَّقِي الله وَاصْبِرِي » فَقَالَتْ : إِلَيْكَ عَنِّي ، فَإِنِّكَ لَمْ تُصَبْ بمُصِيبتى، وَلَمْ تعْرفْهُ، فَقيلَ لَها : إِنَّه النَّبِيُّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم ، فَأَتتْ بَابَ النَّبِّي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، فلَمْ تَجِد عِنْدَهُ بَوَّابينَ، فَقالتْ : لَمْ أَعْرِفْكَ، فقالَ : « إِنَّما الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأولَى » متفقٌ عليه . وفي رواية لمُسْلمٍ : « تَبْكِي عَلَى صَبيٍّ لَهَا »

আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন যে একটি কবরের কাছে বসে কাঁদছিল। তিনি তাকে বললেনঃ ‘‘আল্লাহ-কে ভয় কর ও ধৈর্য ধারণ কর।’’ মহিলাটি তাঁকে বলল, ‘তুমি আমার কাছ থেকে সরে যাও! আমার উপর যে বিপদ এসেছে তাতো তোমার কাছে আসেনি (তুমি আমার বিপদের কি বুঝবে)।’ আসলে মহিলাটি রাসূল-কে চিনতে পারেনি। পরে তাকে বলা হল, এ ব্যক্তি হলেন আল্লাহর রাসূল। সে তৎক্ষণাৎ আল্লাহর রাসূলের দরজায় আসল, সেখানে কোন দারোয়ান দেখতে পেল না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলল, ‘আমি আপনাকে চিনতে পারিনি।’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ‘‘ধৈর্য ধারণ তো প্রথম আঘাতের সময়ই হয়ে থাকে।’’

বর্ণনায় : বুখারী ও মুসলিম

তবে মুসলিমের বর্ণনায় একটি বাক্য বেশি আছে, তাহল : ‘মহিলাটি তার মৃত সন্তানের জন্য কাঁদছিল।’