hadith book logo

ধৈর্য-সবর কখন ও কিভাবে

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

হাদীস- ২.

২ - عن أبي سعيد سعد بن مالك بن سنان الخدري رضي الله عنه : أنَّ نَاسًا مِنَ الأنْصَار ِسَألُوْا رَسُولَ الله صلى الله عليه وسلم فَأعْطاهُمْ، ثُمَّ سَألُوْهُ فَأعْطَاهُمْ، حتَّى نَفِدَ مَا عِنْدَهُ، فَقَالَ لَهُمْ حِيْنَ أنْفَقَ كُلَّ شَيءٍ بِيَدِه : مَا يَكُنْ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أدَّخِرَهُ عَنْكُمْ، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللهُ، وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرهُ الله، وَمَا أعْطِىَ أحَدٌ عَطَاءَ خَيْرًا وَأوْسَعَ مِنَ الصَّبْرِ . رواه البخاري و مسلم

আবু সায়ীদ সাদ বিন মালেক বিন সিনান আল-খুদরী রা. থেকে বর্ণিত, আনসারী সাহাবীদের মধ্য থেকে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে সাহায্য চাইল। তিনি তাদেরকে দান করলেন। তারা আবার সাহায্য চাইল। তিনি আবার দান করলেন। শেষ পর্যন্ত যা কিছু তার কাছে ছিল সবই শেষ হয়ে গেল। যখন সবকিছু দান করে দিলেন তখন তিনি তাদের বললেন, ‘‘আমার কাছে যা কিছু সম্পদ আসে তা আমি তোমাদেরকে না দিয়ে জমা করে রাখি না। যে ব্যক্তি মানুষের কাছে চাওয়া থেকে মুক্ত থাকতে চায়, আল্লাহ তাকে মুক্ত রাখেন। যে ব্যক্তি কারো মুখাপেক্ষী হতে চায় না, আল্লাহ তাকে ধনী বানিয়ে দেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। ধৈর্যের চেয়ে উত্তম ব্যাপক-বিস্তৃত সম্পদ কাউকে দান করা হয়নি।’’

বর্ণনায়ঃ বুখারী ও মুসলিম