hadith book logo

ধৈর্য-সবর কখন ও কিভাবে

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

১- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে কেহ কিছু চাইলে তাকে ফেরত দিতেন না। যতক্ষণ তার কাছে সম্পদ থাকত ততক্ষণ দান করতে থাকতেন। নিজের জন্য কখনো কিছু রেখে দিতেন না।

২- যে পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র থাকতে সামর্থ দান করেন। যে মানুষের কাছে হাত পাতা থেকে মুক্ত থাকতে চায়, আল্লাহ তাকে মুক্ত থাকতে তাওফিক দান করেন।

৩- মানুষের কাছে যা আছে এর থেকে যে ব্যক্তি মুখাপেক্ষীহীন থাকতে চায়, আল্লাহ তাকে সর্বদা মানুষ থেকে মুখাপেক্ষীহীন থাকতে সাহায্য করেন।

৪- যে ব্যক্তি নিজেকে ধৈর্যশীল বানাতে চায় আল্লাহ তাকে ধৈর্যশীল হতে সাহায্য করেন।

৫- অভাবে পড়ে মানুষের কাছে না চাওয়া, নিজের অভাবের কথা প্রকাশ না করা ধৈর্যের অন্তর্ভূক্ত।

৬- যত চারিত্রিক সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে উত্তম ও ব্যাপক কার্যবরী হল ধৈর্য বা সবর। যাকে এ গুণটি দান করা হয়েছে সে অনেক মুল্যবান সম্পদ অর্জন করেছে।