১
ধৈর্য-সবর কখন ও কিভাবে
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
ধৈর্য-সবর বিষায়ক আয়াত
আল্লাহ তাআলা বলেনঃ
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا ( آل عمران : 200)
‘‘হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ কর, ধৈর্যে প্রতিযোগিতা কর।’’ (সূরা আলে ইমরান, আয়াত: ২০০)
আল্লাহ তাআলা আরো বলেনঃ
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ( البقرة : 155)
‘‘আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। আর তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলদের।’’ (সূরা আল-বাকারা, আয়াত: ১৫৫)
আল্লাহ তাআলা আরো বলেনঃ
إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ ( الزمر : 10)
‘‘নিশ্চয় ধৈর্যশীলদের অপরিমিত পুরস্কার দেয়া হবে।’’ (সূরা যুমার, আয়াত: ১০)
আল্লাহ তাআলা আরো বলেনঃ
وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ ( الشورى : 43)
‘‘অবশ্য যে ধৈর্যধারণ করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয় এটা দৃঢ় সংকল্পেরই কাজ।’’ (সূরা আশ-শুরা, আয়াত: ৪৩)
আল্লাহ তাআলা আরো বলেনঃ
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ . ( البقرة : 153)
‘‘হে ঈমানদারগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’’ (সূরা আল-বাকারা, আয়াত: ১৫৩)
আল্লাহ তাআলা আরো বলেনঃ
وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ . ( محمد : 31)
‘‘আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, যতক্ষণ না আমি জেনে নেই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীলদেরকে এবং আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা করি।’’ (সূরা মুহাম্মাদ, আয়াত: ৩১)
এ সকল আয়াত ছাড়াও ধৈর্য ও তার গুরুত্ব সম্পর্কে আরো অসংখ্য আয়াত রয়েছে পবিত্র আল-কুরআনে।