১
ধৈর্য-সবর কখন ও কিভাবে
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৪
হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ
১- মুসলিম ব্যক্তির বিপদ- আপদ তার জন্য কল্যাণ বয়ে আনে। বিপদাপদের কারণে ধৈর্য ধারণ করে সে প্রশিক্ষণ লাভ করে, অর্জন করে অভিজ্ঞতা। ফলে সে দুনিয়াতে যেমন কল্যাণ লাভ করে আখেরাতেও লাভ করে অফুরন্ত সওয়াব।
২- যে কোন বিপদ আপদে মুসলিম ব্যক্তির উচিত ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণের কারণেই তার মর্যাদা বেড়ে যায়। সে প্রভূত কল্যাণের অধিকারী হয়ে থাকে।
৩- মুসলমানদের উপর আপতিত বিপদ-মুসীবত তাদের জন্য সর্বদা গজব বা শাস্তি নয়। অনেক সময় তা তাদের কল্যাণ লাভের কারণ হয়ে থাকে।