১
সংক্ষেপিত ইযহারুল হক্ক
লেখকঃ ড. মুহাম্মাদ আহমদ আব্দুল কাদির মালকাবী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩০
১. ৪. ১. ইসলামী পরিভাষায় রহিতকরণ ১. ৪. ১. ১. নাসখ বা রহিতকরণের অর্থ
‘নাস্খ’ ( نسخ ) শব্দের সাধারণ অর্থ রহিত করা, সরিয়ে দেওয়া, বাতিল করা, স্থগিত করা, লোপ করা, পরিবর্তন করা (abrogate, abolish, invalidate, repeal, withdraw, annulment)।
আরবী ভাষায় নাসখ শব্দটি মূলত দুটি অর্থে ব্যবহৃত হয়:
১. বাতিল করা বা অপসারিত করা। বলা হয়: সূর্য ছায়া ‘নাসখ’ করেছে এবং ঝড় পদচিহ্ন ‘না্সখ’ করেছে, অর্থাৎ অপসারিত করেছে। এ অর্থে আল্লাহ বলেন: ‘‘আমি যদি কোনো আয়াত নাসখ (অপসারিত) করি বা ভুলিয়ে দিই তবে তা থেকে উত্তম অথবা তারই অনুরূপ আনয়ন করি।’’ [সূরা (২) বাকারা: ১০৬ আয়াত।]
অন্যত্র তিনি বলেন: ‘‘শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা নাসখ (বাতিল বা অপসারিত) করেন, অতঃপর আল্লাহ তাঁর আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত করেন।’’ [সূরা (২২) হজ্জ: ৫২ আয়াত।]
২. স্থানান্তর ও পরিবর্তন। এ অর্থে বলা হয়: কিতাবটি নাসখ করেছে, অর্থাৎ অনুলিপি তৈরির মাধ্যমে পুস্তকটির বিষয়বস্তু স্থানান্তর করেছে। বলা হয়: মৌমাছি মধু ‘নাসখ’ করেছে, অর্থাৎ এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরিত করেছে। এ অর্থে কুরআন কারীমে বলা হয়েছে:
‘‘তোমরা যা কর্ম করতে আমি তা নাসখ (লিপিবদ্ধ) করতাম।’’ [সূরা (৪৫) জাসিয়াহ: ২৯ আয়াত।]
ইসলামী পরিভাষায় ‘নাসখ’ বা ‘রহিতকরণ’ (abrogation) অর্থ হলো ‘সকল শর্ত পূরণ করেছে এমন কোনো কর্ম বিষয়ক বিধানের পালনীয়তার সময়সীমার সমাপ্তি ঘোষণা করা।’