১
সংক্ষেপিত ইযহারুল হক্ক
লেখকঃ ড. মুহাম্মাদ আহমদ আব্দুল কাদির মালকাবী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
১. ৪. ১. ২. ইসলামী পরিভাষায় রহিতকরণের ক্ষেত্র
ইসলামী বিশ্বাস অনুসারে এই প্রকারের রহিতকরণ বা ‘কার্যকারিতার সমাপ্তি ঘোষণা’ শুধু ‘কর্ম বিষয়ক বিধানের’ ক্ষেত্রেই ঘটতে পারে, কোনো স্বতঃসিদ্ধ সত্য, জ্ঞানভিত্তিক তথ্য, গল্প-কাহিনী বা ঘটনার বর্ণনায় এই প্রকারের রহিত করণ ঘটতে পারে না। যেমন, ‘এই বিশ্বের একজন স্রষ্টা আছেন’ এই তথ্যটির সত্যতা ও পালনীয়তা চিরন্তন।
অনুরূপভাবে ইন্দ্রিয়গ্রাহ্য কোনো বিষয়কে ‘রহিত’ বা ‘কার্যকরিতা সমাপ্ত’ করা যায় না। যেমন দিনের আলো এবং রাতের অাঁধার। অনুরূপভাবে ‘প্রার্থনা’ বিষয়ক বাক্য রহিত হয় না এবং চিরন্তন সত্যও ‘রহিত’ হয় না। যেমন ‘ঈশ্বরের প্রতি বিশ্বাসী হও এবং ঈশ্বর ছাড়া অন্য কারো উপাসনা করিও না’। এই প্রকারের চিরন্তন সত্য রহিত হয় না।
যে সকল বিধান প্রদানের সময়েই তা চিরস্থায়ী বলে উল্লেখ করা হয়েছে সে সকল বিধানও রহিত বা স্থগিত হয় না। যেমন নিরপরাধ নারীদেরকে মিথ্যা অপবাদ প্রদানকারী ব্যক্তিদের বিষয়ে পবিত্র কুরআনে বলা হয়েছে: ‘‘এবং কখনোই তোমরা তাদের সাক্ষ্য গ্রহণ করবে না।’’ [সূরা নূর: ৪ আয়াত।] আবার যে সকল বিধান প্রদান করার সময়েই তাকে অস্থায়ী বা সময়িক বলে উল্লেখ করা হয়েছে সেগুলির নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বে রহিত করা যায় না। অনুরূপভাবে দুআ বা প্রার্থনা রহিত হয় না।
ইসলামী পরিভাষায় রহিতকরণ বা স্থগিতকরণ শুধু সে সকল বিধানের বিষয়ে ঘটতে পারে, যেগুলি কর্ম বিষয়ক, চিরস্থায়ী নয় এবং সাময়িকও নয় এবং যেগুলির বাস্তবায়ন থাকা ও না থাকা উভয়েরই সম্ভাবনা বিরাজমান। এই প্রকারের বিধানগুলিকে ‘উন্মুক্ত বিধান’ বলা হয়।