hadith book logo

হিযবুল্লাহ সম্পর্কে কী জানেন

লেখকঃ আলী আস-সাদিক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

মুসলিমরা কেন হিযবুল্লাহ প্রসঙ্গে ধোঁকা লিপ্ত?

আমি বিশ্বাস করি, বেশ কয়েকটি কারণে আহলে সুন্নাহ হিযবুল্লাহ দ্বারা ধোঁকা খায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:

১. অনেক আহলে-সুন্নাহ শিয়া রাফেযীদের আকিদা ও ইমামদের ব্যাপারে তাদের বাড়াবাড়ি সম্পর্কে জানে না। আহলে-সুন্নাহ জানে না, তারা কুরআনে বিকৃতিতে বিশ্বাসী, সাহাবি ও নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাফের বলে এবং তারা শিয়া দ্বাদশ ইমামিয়া ব্যতীত সকল ইসলামি দলকে কাফের বলে। তাদের বিশ্বাস ইমামিয়ারা একমাত্র নাজাত প্রাপ্ত, অপর দলগুলো জাহান্নামী। [আরো জানার জন্য পড়ুন: «حتى لا ننخدع» কিতাবটি।]

২. তাকিয়্যাহ: হিযবুল্লাহ তাকিয়্যাহ ভালো বোঝে এবং তার উপর পারঙ্গমতার সাথে আমল করে। তাকিয়্যাহর সংজ্ঞা প্রসঙ্গে শায়খ মুফিদ বলেন:

«كتمان الحق وستر الاعتقاد فيه، ومكاتمة المخالفين، وترك مظاهرتهم بما يعقب ضرراً في الدين والدنيا» .

“সত্য গোপন করা, নিজের আকিদা প্রকাশ না করা, অন্তরে বিরোধীদের বিদ্বেষ লালন করা এবং দীন ও দুনিয়ার ক্ষতির আশঙ্কা হলে তাদের বিরোধিতা ত্যাগ করা”।

রাফেযীদের নিকট ‘শহিদে আউয়াল’ নামে প্রসিদ্ধ মুহাম্মদ আমেলি তাকিয়্যাহর সংজ্ঞা প্রসঙ্গে বলেন:

«التقية مجاملة الناس بما يعرفون، وترك ما ينكرون حذراً من غوائلهم»

“মানুষ যা বিশ্বাস করে, তার মাধ্যমে তাদের সাথে আচরণ করা এবং তারা যা বিশ্বাস করে না সেগুলো ফেতনার আশঙ্কায় ত্যাগ করা”। [দেখুন: মাহদি আত্তার রচিত «التقية منهج إسلامي واع» (পৃ.১৬)]

তাকিয়্যাহ একটি বড় কারণ যে, আহলে-সুন্নাহ হাসান নাসরুল্লাহর শ্লোগানে ধোঁকা খায়, যা সে টেলিভিশনের পর্দায় প্রকাশ করে, যেমন: “অতিসত্বর আমরা আকসা মুক্ত করব”। তার এমন কোনো ভাষণ নেই, যেখানে ফিলিস্তিন ও ইয়াহূদীদের আলোচনা নেই, যে কারণে মুসলিমরা তাকে বিশ্বাস করে!!

৩. প্রচার মাধ্যমের কারণেও মুসলিমরা হিযবুল্লাহ দ্বারা প্রতারিত হয়, তারা চ্যানেলের মাধ্যমে রাত-দিন বিভিন্ন ঘটনা ও হিযবুল্লাহর প্রোগ্রামগুলো পেশ করে, তাদের রয়েছে চ্যানেল ‘আল-মানার’, যা অহোরাত্র তাদের গুণকীর্তনে মশগুল। তাই এ ময়দানে তাদের সফলতা দ্রুত আসে। এ কল্যাণে হিযবুল্লাহ জনসাধারণের নিকট মুজাহিদ হিসেবে পরিচিতি লাভ করেছে, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে দখলদার হটানো, ইয়াহূদীদের থেকে মুসলিম ভূমি পুনঃ উদ্ধার করা ও কুদস মুক্ত করা, এসব বিশেষণ দ্বারাই তারা নিজেদেরকে প্রকাশ করেছে, যদিও এগুলো তাদের প্রকৃত অবস্থা নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে লেবানন ও ইসলামি বিশ্বে খোমেনি বিপ্লবের প্রসার ঘটানো।