১
হিযবুল্লাহ সম্পর্কে কী জানেন
লেখকঃ আলী আস-সাদিক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
‘হিযবুল্লাহ’ ও ‘আমাল’ উভয় ইরানের নির্দেশে পরিচালিত হয়
বাড়াবাড়ি হবে না যদি আমরা বলি, লেবাননের ভূমিতে হিযবুল্লাহ একটি ইরানি সংগঠন। হিযবুল্লাহর সংবিধানে একটি অনুচ্ছেদ রয়েছে “আমরা কারা এবং আমাদের উদ্দেশ্য কি” শিরোনামে, সেখানে সে নিজের প্রসঙ্গে বলেছে: “আমরা হিযবুল্লাহর সদস্য, যার একাংশকে আল্লাহ ইরানে প্রতিষ্ঠিত করেছেন, ফলে নতুন করে দুনিয়ার বুকে ইসলামি রাষ্ট্রসমূহের গোড়া পত্তন হয়েছে। আমরা হিকমত ও ইনসাফপূর্ণ অভিন্ন নেতৃত্বে বিশ্বাসী, যার ধারক হবেন সকল শর্তের অধিকারী একজন ফকিহ। বর্তমান যুগে সেই ব্যক্তিত্ব হলেন ইমাম আয়াতুল্লাহ উজমা রুহুল্লাহ মুসাভি খোমেনি। তিনি মুসলিম জাগরণের পুরোধা ও নতুন ইসলামের পুনর্জীবন দানকারী। ১৯৮৭ই. সালে হিযবুল্লাহর অপর নেতা ইবরাহিম আমিন এ কথাই ব্যক্ত করেন ভিন্নভাবে, তিনি বলেন: “আমরা বলি না যে, আমরা ইরানের একটি অংশ, বরং লেবাননে আমরা ইরান এবং ইরানে আমরা লেবানন”। [দেখুন: জারিদাতুন নাহার: ৫/৩/১৯৮৭ই.]