hadith book logo

হিযবুল্লাহ সম্পর্কে কী জানেন

লেখকঃ আলী আস-সাদিক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

তৃতীয় ধাপ:

এই শেষ প্যারাতে আমরা আমাদের নফস ও মুসলিমদের থেকে নৈরাশ্য ও ভঙ্গুরতা দূর করতে চাই। পরিস্থিতি যদিও খুব সঙ্গিন ও দুঃখজনক, কিন্তু তা ভোর উদয়ের পূর্বাভাস। কারণ, আমরা দেখছি মুনাফিক ও অপরাধীরা ধীরে ধীরে লাঞ্ছিত হচ্ছে, মুমিনরা তার বিপরীতে সংগঠিত, শক্তিশালী হচ্ছে এবং তাদের সততার প্রমাণ দিচ্ছে। এটাই বাস্তব চিত্র, আল্লাহর সাহায্য অবতীর্ণ হওয়ার পূর্বে এরূপ হয়। কাফেররা ধ্বংস ও মুমিনরা শক্তিশালী হয়। তার আগে পরীক্ষা ও পরিশুদ্ধ করণের মুহূর্তগুলো পার করতে হয়, যেন সত্যিকার মুমিন কাফের ও মুনাফিকদের থেকে পৃথক হয়, আর যার অন্তরে ব্যাধি রয়েছে, সেও যেন আলাদা হয়। যে ধ্বংস হতে চায় বুঝে-শুনে ধ্বংস হোক, আর যে জীবিত থাকতে চায় বুঝে-শুনে জীবিত থাক। এটাই বর্তমান দেখা যাচ্ছে, এই বিভাজনের পূর্বে আল্লাহর সাহায্য নাযিল হয় না।

দ্বিতীয় আরেকটি বিষয় আমাদের অন্তরে আশা জাগ্রত করে, অপরাধী ও তাদের ষড়যন্ত্রের ভয় দূরীভূত করে এবং আমাদেরকে তাদের মোকাবেলায় সাহসী করে দেয়, তা হল আল্লাহ তা‘আলার বাণী:

﴿ إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ لِيَصُدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِۚ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيۡهِمۡ حَسۡرَةٗ ثُمَّ يُغۡلَبُونَۗ وَٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ جَهَنَّمَ يُحۡشَرُونَ ٣٦ ﴾ [ الانفال : ٣٦ ]

“নিশ্চয় যারা কুফরি করেছে, তারা নিজেদের সম্পদসমূহ ব্যয় করে, আল্লাহর রাস্তা হতে বাঁধা প্রদান করার উদ্দেশ্যে। তারা তো তা ব্যয় করবে। অতঃপর এটি তাদের উপর আক্ষেপের কারণ হবে এরপর তারা পরাজিত হবে। আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে সমবেত করা হবে”। [সূরা আনফাল: (৩৬)]

এসব ঘটনার দ্বারা ইরান যে হীন স্বার্থ চরিতার্থ ও অত্র এলাকায় রাফেযীদের প্রতিষ্ঠিত করতে চায়, হতে পারে ফলাফল তার বিপরীত হবে। হয়তবা শেষের শুরুটা তাদের অপরাধী কর্মকাণ্ড ও তাদের সমাপ্তির ঘোষণা হতে পারে। কারণ, আল্লাহর নীতি এটাই যে, সত্য ও তার পরিবার টিকে থাকবে এবং মিথ্যা ও তার পরিবার বিনষ্ট হবে। আল্লাহ তা‘আলা বলেন:

﴿ بَلۡ نَقۡذِفُ بِٱلۡحَقِّ عَلَى ٱلۡبَٰطِلِ فَيَدۡمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٞۚ وَلَكُمُ ٱلۡوَيۡلُ مِمَّا تَصِفُونَ ١٨ ﴾ [ الانبياء : ١٨ ]

“বরং আমি মিথ্যার উপর সত্য নিক্ষেপ করি, ফলে তা মিথ্যাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয় এবং নিমেষেই তা বিলুপ্ত হয়। আর তোমাদের জন্য রয়েছে দুর্ভোগ তোমরা যা বলছ তার জন্য”। [সূরা আম্বিয়া: (১৮)] অন্যত্র তিনি বলেন:

﴿ كَذَٰلِكَ يَضۡرِبُ ٱللَّهُ ٱلۡحَقَّ وَٱلۡبَٰطِلَۚ فَأَمَّا ٱلزَّبَدُ فَيَذۡهَبُ جُفَآءٗۖ وَأَمَّا مَا يَنفَعُ ٱلنَّاسَ فَيَمۡكُثُ فِي ٱلۡأَرۡضِۚ كَذَٰلِكَ يَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَالَ ١٧ ﴾ [ الرعد : ١٧ ]

“এমনিভাবে আল্লাহ হক ও বাতিলের দৃষ্টান্ত দেন। অতঃপর ফেনাগুলো নিঃশেষ হয়ে যায়, আর যা মানুষের উপকার করে, তা জমিনে থেকে যায়। এমনিভাবেই আল্লাহ দৃষ্টান্তসমূহ পেশ করে থাকেন”। [সূরা আর-রা‘দ: (১৭)]

আল্লাহর নিকট প্রার্থনা করছি, তিনি আমাদেরকে আহলে হক ও তার সাহায্যকারী হওয়ার তাওফিক দিন। মুসলিম উম্মার কাজগুলো শুধরে দিন, যেন তার সাহায্যকারী সম্মানিত হয় ও তার দুশমন বেইজ্জত হয়। এ সমাজে যেন সৎকাজের আদেশ করা হয় ও অসৎকাজ থেকে নিষেধ করা হয়। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি দু’জাহানের প্রতিপালক।

ড. আব্দুল আযীয ইবনে নাসের আল-জুলাইল

তারিখ: ২৯/৬/১৪২৭হি.