hadith book logo

হিযবুল্লাহ সম্পর্কে কী জানেন

লেখকঃ আলী আস-সাদিক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

আমরা কি দখলদার ইয়াহূদীর বিরুদ্ধে জিহাদকে হারাম করে দেব?

ইমাম ইবনে কুদামাহ রাহিমাহুল্লাহ বলেন [দেখুন: ‘মুগনি’ লি ইবনে কুদামাহ: (১৩/৬)]: জিহাদ ফরজে কিফায়াহ, যদি কোনো এক কওম জিহাদের পক্ষে দাঁড়ায়, তাহলে অন্যদের উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। আল্লাহ তা‘আলা বলেন:

وَمَا كَانَ ٱلۡمُؤۡمِنُونَ لِيَنفِرُواْ كَآفَّةٗۚ فَلَوۡلَا نَفَرَ مِن كُلِّ فِرۡقَةٖ مِّنۡهُمۡ طَآئِفَةٞ لِّيَتَفَقَّهُواْ فِي ٱلدِّينِ وَلِيُنذِرُواْ قَوۡمَهُمۡ إِذَا رَجَعُوٓاْ إِلَيۡهِمۡ لَعَلَّهُمۡ يَحۡذَرُونَ ١٢٢ [ التوبة : 122].

“আর মুমিনদের জন্য সংগত নয় যে, তারা সকলে একসঙ্গে অভিযানে বের হবে। অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না, যাতে তারা দীনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং আপন সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে, তখন তাদেরকে সতর্ক করতে পারে, যাতে তারা (গুনাহ থেকে) বেঁচে থাকে”। [সূরা তাওবা: (১২২)]