hadith book logo

হিযবুল্লাহ সম্পর্কে কী জানেন

লেখকঃ আলী আস-সাদিক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

পরিসমাপ্তি

এ সংক্ষিপ্ত কিতাবে ‘হিযবুল্লাহ’ সম্পর্কে আমি যা জমা করার ইচ্ছা করেছি, তা এখানে পেশ করলাম। আশা করছি, যে হিদায়েত চায়, এতে তার জন্য হিদায়েত রয়েছে। আমি যদি লেখনীর কলমকে ঢিল দিতাম, তাহলে অবশ্যই আরো দীর্ঘ হত। তাদের গোমরাহি ও প্রতারণা আরো অন্তর্ভুক্ত হত, তবে আমি যা উল্লেখ করেছি, এগুলোই যথেষ্ট হবে অনুল্লেখ বিষয়ের জন্য। যে আরো অধিক ইচ্ছা করে, তার উচিত অন্যান্য লেখকদের কিতাব পড়া, তার অধিকাংশ ইন্টারনেটে আছে।

আমি তাকেই বলছি, যে সত্য চায় এবং যার অন্তর কল্যাণের দিকে ধাবিত হয়।

আর যে হিযবুল্লাহর বাস্তব অবস্থা থেকে চোখ বন্ধ করে নেয়, শুধু ইয়াহূদীদের সাথে তার যুদ্ধের দিকটাই দেখে, তার বিজয়ে হাতে তালি দেয় ও তার মুখে তার প্রশংসা করে, আমি তাকে বলব: হে অমুক, তুমি ইয়াহূদী রাষ্ট্র খতমের জিকির">দোয়া করে ইসলাম ও মুসলিমের জন্য তার চেয়ে অধিক ভয়ঙ্কর রাষ্ট্রের জন্য দোয়া করছ।

وآخر دعواي أن الحمد لله رب العالمين، وصلّى الله وسلَّم على محمد وعلى آله وصحبه أجمعين .