১
হিযবুল্লাহ সম্পর্কে কী জানেন
লেখকঃ আলী আস-সাদিক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪০
কয়েকটি প্রশ্ন
১. ইরান কেন লেবাননি জনগণের পক্ষে সামরিক শক্তি নিয়ে অগ্রসর হল না, অথচ ইসরাইল যখন সিরিয়ায় হামলা করে তখন সে সামরিক শক্তি নিয়ে অগ্রসর হয়?!
২. হিযবুল্লাহ কেন ইসরাইলি জেলখানায় বন্দি লেবাননি জনগণের মুক্তির দাবি করে, [দেখুন: হিযবুল্লাহর নির্বাচনী প্রোগ্রাম: ১৯৯৬ই. আরো দেখুন: নায়িম কাসেম রচিত حزب الله (পৃ.৩৯৪)] অথচ সিরিয়ায় বন্দি লেবাননি আহলে-সুন্নাহর পক্ষে একটি কথাও বলে না?!
৩. ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ কেন হিযবুল্লাহর পাশে দাঁড়িয়ে ইরানিদেরকে ইয়াহূদীদের বিরুদ্ধে যুদ্ধ থেকে নিষেধ করেছে, [দেখুন: جريدة الرياض সংখ্যা: (১৩৯১৬), সোমবার, ৬-রজব, ১৪২৭হি. মোতাবেক: ৩১-জুলাই, ২০০৬ই.] অথচ সেই বলেছে ‘মানচিত্র থেকে ইসরাইলকে মুছে ফেলা জরুরি’।
৪. যখন হামাসের দু’জন নেতা: আহমদ ইয়াসিন ও আব্দুল আজিজ রানতিসিকে হত্যা করা হয়, তখন কেন হিযবুল্লাহ একটি মিসাইলও ইসরাইলের দিকে নিক্ষেপ করেনি, অথচ হামাস ইসরাইলের কলিজায়, তখন তারই বেশী প্রয়োজন ছিল সাহায্য, সমর্থন ও অস্ত্রের, বিশেষ করে হিযবুল্লাহ যেহেতু বারবার টিভির পর্দায় বলে: বায়তুল মুকাদ্দাস ও ফিলিস্তিন মুক্ত করা হবে?!
৫. হিযবুল্লাহ দু’টি উদ্দেশ্যে দু’জন ইসরাইলি সৈন্য অপহরণ করেছে:
ক. হিযবুল্লাহর কয়েদিদের মুক্ত করা।
খ. ফিলিস্তিনের জমিন মুক্ত করা, (নাসরুল্লার ঘোষণা মতে)।
কিন্তু ফলাফল হয়েছে তার উল্টো, ইসরাইলের অধীন আগের তুলনায় অধিক জমি চলে গেছে, অন্যান্য জমির উপর ইসরাইল কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। ইসরাইলি জেলখানায় কয়েদিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নাসরুল্লাহ “আল-মানার” চ্যানেলের বদৌলতে চাপাবাজি ব্যতীত আর কিছুই হাসিল করতে পারেনি?
৬. যদি হাসান নাসরুল্লাহ ও তার দল ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি হত, যেমন অনেকে ধারণা করেন, তাহলে কেন হিযবুল্লাহর লিডার ইসরাইলের লক্ষ্য বস্তুতে পরিণত হয় না?
৭. হাসান নাসরুল্লাহকে গ্রেফতারের জন্য কেন অর্থ ঘোষণা করা হয় না, অথচ অন্যান্য মুজাহিদকে গ্রেফতারের জন্য অর্থ ঘোষণা করা হয়?
৮. অন্যান্য ইসলামি দল ও সংগঠনের ন্যায় ইসরাইল কেন হিযবুল্লাহর সম্পদ সিলগালা করে না?
৯. আমরা অনেক শুনেছি, বারবার শুনেছি যতক্ষণ না ‘শাব‘আ’ কৃষি ভূমি ফেরত পাব, হিযবুল্লাহ ইয়াহূদীদের যুদ্ধ থেকে বিরত হবে না, অথচ এখন যুদ্ধ থেকে পিছু টান দিয়েছে, যদিও ইয়াহূদীরা লেবাননের এলাকা থেকে সরে যায়নি!
১০. আত্মসম্মান বোধ বীর-বাহাদুর নেতাদের ন্যায় হাসান নাসরুল্লাহ কেন জিহাদের ময়দানে মুজাহিদদের সাথে অংশ গ্রহণ করে না, অথচ তার অনুসারীরা স্বাদ-বিষাদের মুখোমুখি হয়, তিনি আরামে থাকেন?
১১. হাসান নাসরুল্লাহ বলে ফিলিস্তিনে ইসরাইল হেরে গেছে, যদি তাই হয় তাহলে কেন হাসান নাসরুল্লাহ তাদের উপর হামলা করে না?
১২. ইরাক যুদ্ধ ও আহওয়ায রাজধানীতে আহলে সুন্নাহকে দমন করার জন্য হিযবুল্লাহ কেন ইরানের সাথে অংশ নিয়েছে, অথচ দখলদার আমেরিকার বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করেনি? হাসান নাসরুল্লাহ কেন আমেরিকান সৈন্য হত্যার ফতোয়া প্রদান করে না, অথচ তারা ইরাকের দখলদার, যেখানে রয়েছে তাদের একাধিক পবিত্র ভূমি, ইমামদের কবর ও মাজারসমূহ!?