১
হিযবুল্লাহ সম্পর্কে কী জানেন
লেখকঃ আলী আস-সাদিক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
হাসান নাসরুল্লাহ ও হিযবুল্লাহর পরিচয় এবং হরকতে আমালের সাথে তার সম্পর্ক
আরবের খোমেনি হাসান আব্দুল করিম নাসরুল্লাহর জন্ম ২১ আগস্ট ১৯৬০ই.। সর্বপ্রথম তাকে ‘বাযুরিয়াহ’ শহরের অন্তর্গত ‘সুওয়ার’ জেলার ‘হরকতে আমালে’র দায়িত্ব প্রদান করা হয়। ১৯৭৬ই. সালে শিয়া ইমামিয়ার ধর্মীয় শিক্ষা লাভের জন্য তিনি নাজাফ যান। ১৯৮২ই. সালে তাকে বেক্কা প্রদেশে ‘আমালে’র রাজনৈতিক প্রধান ও কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য করা হয়। ইত্যবসরে সে ‘আমাল’ থেকে পৃথক হয়ে হিযবুল্লাহর সাথে যোগ দেয়। ১৯৮৫ই. সালে তাকে হিযবুল্লাহর বৈরুত শাখার দায়িত্ব দেওয়া হয়, অতঃপর ১৯৮৭ই. সালে তাকে কেন্দ্রীয় নেতৃত্ব ও নির্বাহী কমিটির সদস্য করা হয়। ১৯৯২ই. সালে সাবেক সেক্রেটারি আব্বাস মুসাভি অপহৃত হলে তাকে সেক্রেটারি করা হয়, অতঃপর ১৯৯৩ই. ও ১৯৯৫ই. দু’ মেয়াদের জন্য তাকে পুনরায় নির্বাচিত করা হয়। [দেখুন: مجلة الشاهد السياسي পত্রিকার (১৪৭) নং সংখ্যায় হাসান নাসরুল্লার প্রদত্ত সাক্ষাতকারের শুরুতে তার জীবনের এসব তথ্য রয়েছে। তারিখ: ৩/১/ ১৯৯৯ই.]