১
অন্তরের আমল দ্বীনদারি
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ‘আনহু এর দ্বীনদারি:
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ‘আনহু এর তাকওয়া ও দ্বীনদারির স্থান আকাশচুম্বী। তার তাকওয়া ও দ্বীনদারি একেবারে চূড়ান্ত পৌঁছেছিল। নবী ও রাসূলদের পর তার স্থান সমগ্র মানুষের শীর্ষে। তার সমকক্ষ আর কেউ হতে পারবে না।
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
«كان لأبي بكر رضي الله عنه غلام يخرج له الخراج، وكان أبو بكر رضي الله عنه يأكل من خراجه، فجاء يوما بشيء فأكل منه أبو بكر رضي الله عنه ، فقال له الغلام : تدري ما هذا؟ فقال أبو بكر : رضي الله عنه وما هو؟ قال : كنت تكهنت لإنسان في الجاهلية، وما أُحسِنُ الكهانة إلا أني خدعته، فلقيني فأعطاني بذلك، فهذا الذي أكلت منه فأدخل أبو بكر رضي الله عنه يده فقاء كل شيء في بطنه»
আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু একজন গোলাম ছিল, সে তার ট্যাক্স আদায় করত। আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু তার ট্যাক্স থেকে আহার করত। একদিন সে কিছু জিনিষ নিয়ে আসলে আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু তা হতে খেলেন। খাওয়ার শেষ হলে, গোলামটি আবু বকরকে বলল, তুমি কি জান এ গুলো কি জিনিষ? তখন আবু বকর তাকে বলল, কি জিনিষ? তখন সে বলল, আমি জাহিলিয়্যাতের যুগে একজন লোককে ঝাঁড়-ফুক করি। কিন্তু আমি ভালোভাবে ঝাঁড়-ফুক কিভাবে করে জানতাম না, কিন্তু আমি তাকে ধোঁকা দিতাম। আমি তার সাথে দেখা করলে সে আমাকে এ জিনিষগুলো দেয়। আর আপনি তা হতেই এখন আহার করলেন। তার কথা শোনে আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু সাথে সাথে তার হাতকে তার মুখের মধ্যে প্রবেশ করিয়ে যা কিছু খাইলেন সবই বমি করে দিলেন [বুখারি: ৩৮৪২.]।