১
অন্তরের আমল দ্বীনদারি
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৫
আশাকে খাট করা:
আশা মানুষকে কর্মের দিকে ধাবিত করে। দীর্ঘ দিন বাঁচার আশায় মানুষ সঞ্চয় করে এবং ধন-সম্পদ হাসিলের অবিরাম চেষ্টা চালায়। মানুষ এত দীর্ঘ আশা করে থাকে যা তার জীবনের তুলনায় আরও বেশি লম্বা। কিন্তু দীর্ঘ আশা মানুষের জন্য কখনোই কল্যাণ বয়ে আনে না। বরং লম্বা ও দীর্ঘ আশা মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। সুতরাং আশাকে খাট করতে হবে। আজকের দিন বেঁচে আছি আগামী দিন বেঁচে থাকবো কিনা তার কোন গ্যারান্টি নাই। অধিক আশা করে কোন লাভ নাই। ইব্রাহিম ইবন আদহাম রহ. বলেন, স্বল্প লোভ-লালসা ও খাট আশা মানুষের মধ্যে সততা ও দ্বীনদারি সৃষ্টি করে [হুলিয়াতুল আওলিয়া: ৩৫/৮.]।