১
অন্তরের আমল দ্বীনদারি
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
দ্বীনদারি অবলম্বন করার উপকারিতা
দ্বীনদারির উপকারিতা অনেক। একজন পরহেজগার লোক দুনিয়া ও আখিরাত উভয় জাহানে কামিয়াবি লাভ করবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামীন মানুষের মধ্যে তার কবুলিয়ত দান করবে এবং আল্লাহ রাব্বুল আলামীন তাকে মহব্বত করবে। যখন কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামীন মহব্বত করে তার ফেরেশতারাও মহব্বত করে এবং জমিনে অধিবাসীরাও তাকে মহব্বত করে। এছাড়াও একজন পরহেজগার লোককে আল্লাহ রাব্বুল আলামীন তার নূরের আলো দ্বারা আলোকিত করবে।