১
অন্তরের আমল দ্বীনদারি
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
দ্বীনদারি সন্দেহযুক্ত বস্তু হতে বিরত রাখার কারণ:
আল্লামা আবু আব্দুল্লাহ আল-ইনতাকী রহ. বলেন, যে ভয় করে সে ধৈর্য ধারণ করে, আর যে ধৈর্য ধারণ করে সে দ্বীনদারি অবলম্বন করে এবং যে দ্বীনদারি করে সে সুবহাত থেকে বিরত থাকে [হুলিয়াতুল আওলিয়া ২৯০/৯.]। সন্দেহযুক্ত বস্তু হতে তারা বেচে থাকে যারা ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ হয়ে থাকে। যখন কোন বান্দার অন্তরে দ্বীনদারি থাকে তখন সে আল্লাহ রাব্বুল আলামীনকে ভয় করে। আর আল্লাহ রাব্বুল আলামীন এর ভয় যে অন্তরে থাকবে, সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামীন এর মর্জি মোতাবেক চলতে চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামীন এর মর্জি মোতাবেক চলার অর্থ হল, আল্লাহ রাব্বুল আলামীন এর মর্জির খেলাপ সব ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকা।