১
অন্তরের আমল দ্বীনদারি
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৩
দ্বীনদারির চরিত্র সুন্দর করার কারণ:
চরিত্র সুন্দর করা অতীব জরুরী বিষয়। যার চরিত্র সুন্দর তার মত সুন্দর মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না। সুন্দর চরিত্র মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। সুন্দর চরিত্রের কারণে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ে। মানুষ তাকে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করে। সুন্দর চরিত্র হাসিলের জন্য দ্বীনদারি অবলম্বন করতে হয়। পরহেজগার লোকের চরিত্র সুন্দর হয় এবং তারা কোন নোংরা কাজ করে না। আল্লামা আব্দুল করিম আল-জাযারি রহ. বলেন, একজন পরহেজগার লোক কখনোই ঝগড়া-বিবাদ করে না [শুয়াবুল ঈমান: ৮৪৮৯.]। তারা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে।
কোন সমাজে একজন পরহেজগার লোক থাকলে সে মানুষের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়। লোকেরা তার কাছে বুদ্ধি পরামর্শের জন্য যায়। বিপদ আপদে তার থেকে পরামর্শ নেয়। তাকে সমাজের আমানতদার হিসেবে মেনে নেয়। তার কাছে তারা তাদের টাকা পয়সা আমানত রাখে। যাবতীয় গোপন বিষয় তার কাজে বলে। দু:খ, দুর্দশা ও হতাশার সময় তার সান্নিধ্যে এসে সময় কাটায়।