hadith book logo

অন্তরের আমল দ্বীনদারি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

রাগ থেকে দূরে থাকা:

রাগ মানুষের জন্য খুবই ক্ষতিকর। এটি মানুষের জীবনে অনেক বিপদ ভয়ে আনে। রাগের কারণে মানুষের জীবনে অসংখ্য দুর্ঘটনা সৃষ্টি হয়। আবু আব্দুল্লাহ আস-সাজী রহ. বলেন, যখন কোন অন্তরে রাগ প্রবেশ করে, তখন তার অন্তর থেকে তাকওয়া দূর হয়ে যায়। রাগী মানুষ যখন রাগ করে তখন সে যা ইচ্ছা তা করে ফেলে। ফলে তার মধ্যে তাকওয়া অবশিষ্ট থাকে না [হুলিয়াতুল আওলিয়া: ৩১৭/৯.]।