hadith book logo

অন্তরের আমল দ্বীনদারি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

আব্দুল্লাহ ইবন মুবারক রহ. এর তাকওয়া:

হাসান ইবন আরফা রহ. আব্দুল্লাহ ইবন মুবারকের সূক্ষ্ম বিষয়ে যে তাকওয়া অবলম্বন করতেন, তার বর্ণনা করে বলেন, তিনি একদিন শামের এক লোক হতে একটি কলম ধার নেন, কিন্তু পরবর্তীতে তিনি ভুলে গিয়ে তা খোরাসানে নিয়ে আসেন। তারপর যখন সে কলমটি হাতে পান, সাথে সাথে সে পুনরায় শামে চলে আসেন এবং কলমটিকে তার প্রকৃত মালিকের নিকট পৌঁছে দেন।

একটি কলমের জন্য তিনি দীর্ঘ পথ অতিক্রম করে আবার সিরিয়ায় যান। আর বর্তমানে আমরা মানুষের হকের প্রতি কোন গুরুত্বই দিই না। আমরা শুধু আমাদের নিজেদের নিয়েই ব্যস্ত থাকি। অথচ দাবি করি আমি একজন মুত্তাকী ও পরহেজগার।

এ ধরনের অসংখ্য ও অগণিত ঘটনা আছে, যেগুলো বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। তবে যারা জ্ঞানী তাদের জন্য দু-একটি ঘটনাই উপদেশ গ্রহণ করার জন্য যথেষ্ট। কারণ, প্রবাদে আছে “জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট”।

আর যারা জ্ঞানী নয়, তাদের জন্য যদি হাজারো ঘটনা উল্লেখ করা হয় তা তাদের কোন উপকারে আসবে না।