১
অন্তরের আমল দ্বীনদারি
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৬
কথা কম বলা:
কথা কম বলা মানুষের একটি বিশেষ গুণ। যারা কথা কম বলে তারা অনেক ভুল-ভ্রান্তি থেকে নিরাপদ থাকে এবং তাদের মানুষ মহব্বত করে। আর যে ব্যক্তি কথা বেশি বলে মানুষ তাকে বাচাল বলে। তার দোষ-ত্রুটি বেশি মানুষের সামনে প্রকাশ পায়।
আব্দুল্লাহ ইবন আবি জাকারিয়া রহ. বলেন, যার কথা বেশি হবে তার ভুল-ভ্রান্তি বেশি হবে, আর যার ভুল-ভ্রান্তি বেশি হবে তার তাকওয়া কম হবে, আর যার তাকওয়া কম হবে আল্লাহ রাব্বুল আলামীন তার অন্তরকে নিষ্প্রাণ বানিয়ে দেবে [হুলিয়াতুল আওলিয়া: ১৪৯.]।