hadith book logo

অন্তরের আমল দ্বীনদারি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

ওমর রাদিয়াল্লাহু ‘আনহু এর তাকওয়া:

আব্দুল্লাহ ইবন ওমরের শিষ্য নাফে রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন,

« سمع ابن عمر رضي الله عنه مزماراً، قال : فوضع إصبعيه على أذنيه، ونأى عن الطريق، وقال لي : يا نافع، هل تسمع شيئاً؟ قال : فقلت : لا . قال : فرفع إصبعيه من أذنيه »

অর্থ: একবার আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু ‘আনহু গানের আওয়াজ শুনল। গানের আওয়াজ শোনার পর সে তার দুই আঙ্গুল উভয় কানের মধ্যে প্রবেশ করে। তারপর সে খুব দ্রুত রাস্তা অতিক্রম করে। তারপর ইবনে ওমর আমাকে বলল, হে নাফে! তুমি কি কিছু শুনতে পেয়েছ? তিনি বলেন, আমি তাকে বললাম না, আমিতো কিছু শুনতে পাচ্ছি না। আমার কথা শোনার পর সে তার কর্ণদ্বয় থেকে আঙ্গুল বের করে আনল [আবু দাউদ ৪৯২৪, ইমাম আহমদ: ৪৫৩৫, আলবানি রহ. হাদীসটিকে হাসান বলেছেন।]।