১
অন্তরের আমল দ্বীনদারি
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪১
ইলম অনুযায়ী আমল করা:
সাহাল ইবন আব্দুল্লাহ রহ. বলেন, যখন কোন মুমিন তার ইলম অনুযায়ী আমল করবে, তখন তার ইলম তাকে তাকওয়া ও দ্বীনদারির পথ দেখাবে। আর যখন সে দ্বীনদারি অবলম্বন করবে তখন তার অন্তর আল্লাহ রাব্বুল আলামীনের সাথে সম্পৃক্ত হবে। ইলম অনুযায়ী আমল করা দ্বীনদারি অর্জনের পূর্ব শর্ত। যারা তাদের ইলম অনুযায়ী আমল করে আল্লাহ রাব্বুল আলামীন তাদের জন্য হেদায়েতের পথ খুলে দেয় [হুলিয়াতুল আওলিয়া ২০৫/১০]।