hadith book logo

অন্তরের আমল দ্বীনদারি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৫

খ- কু-মন্ত্রণা বা ওয়াসওয়াসা:

এখানে কিছু বিষয় আছে যেগুলোর প্রতি ভ্রূক্ষেপ করা বা গুরুত্ব দেয়া কোন ক্রমেই উচিত নয়। এগুলোকে তাকওয়া বলা চলে না; বরং এগুলোকে কু-মন্ত্রণা বলা হয়। এর দৃষ্টান্ত হল, আল্লামা ইবনে হাজার রহ. ফাতহুল বারীতে উল্লেখ করেন, কোন কোন লোক এমন আছে তারা শিকার করা পাখি খায় না, তারা আশঙ্কা করে, শিকারিটি কোন মানুষের ছিল, তারপর সে তার মালিক থেকে পালিয়ে গেছে, তাই সে চিন্তা করে মালিকের অনুমতি ছাড়া তা হতে খাওয়া যাবে না।

অনুরূপভাবে কোন ব্যক্তি তার প্রয়োজনীয় বস্তু কোন অপরিচিত লোক থেকে ক্রয় করে তা খায় না। তার যুক্তি হল, তা কি হালাল না হারাম তা সে জানে না। অথচ এখানে এমন কোন প্রমাণ নাই যা এ কথা প্রমাণ করে যে, বস্তুটি হারাম। কোন প্রকার দলীল প্রমাণ ছাড়া কোন কিছু খাওয়া বা গ্রহণ করা হতে বিরত থাকা ইসলামে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। ইসলামের মূলনীতি হল, প্রতিটি বস্তুর আসল প্রকৃতি হল, হালাল হওয়া। যদি হারাম হওয়ার কোন প্রমাণ না পাওয়া যায়। আর যদি হারাম হওয়া প্রমাণ পাওয়া যায়, তখন তাকে হারাম বলা যাবে। অন্যথায় তাকে হারাম বলা হারাম।