১
অন্তরের আমল দ্বীনদারি
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩০
দ্বীনদারি ইলমের মধ্যে বরকতের কারণ:
আল্লামা কানুজি রহ. বলেন, একজন আলেমের জন্য জরুরি হল তাকওয়া ও দ্বীনদারি। যখন একজন আলেমের মধ্যে তাকওয়া বা দ্বীনদারি থাকবে তখন তার ইলমের ফায়েদা ও উপকারিতা বেশি হবে [আবজাদুল উলুম: ২৪৮/১.]। যখন কোন অন্তরে তাকওয়া থাকবে তখন সে অন্তরে ইলম স্থান করে নিবে। কিন্তু যে অন্তরে গুনাহ থাকবে, বিদআত থাকবে এবং জাহালত থাকবে সে অন্তরে আল্লাহ রাব্বুল আলামীন এর দ্বীনের ইলম বা নুর থাকতে পারে না। কারণ, ইলম হল, নুর। আর গুনাহ পাপাচার হল, অন্ধকার। আলো ও অন্ধকার একসাথে একত্র হতে পারে না। এ কারণেই যখন একজন বান্দা গুনাহ হতে বিরত থাকে তখন তার অন্তরে ইলম প্রবেশ করে। তার ইলম দ্বারা সে নিজে উপকৃত হয় এবং মানুষকে সে উপকার করতে সক্ষম হয়।