১
অন্তরের আমল দ্বীনদারি
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৮
দ্বীনদারি দোয়া কবুল হওয়ার কারণ:
আবু মুহাম্মদ ইবন ওয়াসে রহ. বলেন, দ্বীনদারির সাথে সামান্য দোয়াই যথেষ্ট যেমন খাওয়ার সাথে সামান্য লবণই যথেষ্ট হয় [শুয়াবুল ঈমান: ১১৪৯.]। পরহেজগার লোকদের আল্লাহ রাব্বুল আলামীন এর দরবারে অধিক দোয়া করতে হয় না। তারা আল্লাহ রাব্বুল আলামীন এর দরবারে হাত তুললেই চলে। আল্লাহ রাব্বুল আলামীন তাদের কথায় সাড়া দেন।