১
অন্তরের আমল দ্বীনদারি
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৭
দুই. আল্লাহ রাব্বুল আলামীন ছোট বড় যাবতীয় কর্মের উপর হিসাব নিবে এ কথা স্মরণ করা।
আবুল আব্বাস ইবন আতা রহ. বলেন,
পরহেজগার লোকদের দ্বীনদারি সৃষ্টি হয়, শস্য দানা ও অনুকণাকে স্মরণ করার মাধ্যমে। তাকে জানতে হবে, আমাদের রব যিনি আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ভালো ও মন্দ কর্ম বিষয়ে হিসাব নেবেন। তিনি আমাদেরকে হিসাবের ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেবেন না এবং আমাদের হিসাবে কঠোরতা করবেন। তার চেয়ে আরও কঠিন ব্যাপার হল, সে তার বান্দাদের থেকে অনুকণা পরিমাণ ও শস্য দানার ওজনের সম-পরিমাণ বিষয়েও হিসাব নেবেন। সুতরাং যে বান্দার হিসাবের এ অবস্থা হবে তাকে অবশ্যই হিসাব দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং তাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামীনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামীন যেদিন আমাদের যাবতীয় কর্মের হিসাব নিবেন সেদিনের জন্য প্রস্তুত হতে হলে আমাদের অবশ্যই দুনিয়াতে পরহেজগার হতে হবে। হালাল হারাম বেছে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামীন এর আদেশ নিষেধের প্রতি গুরুত্ব দিতে হবে [শুয়াবুল ঈমান: ২৭০.]। আল্লাহ রাব্বুল আলামীনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের অনুকরণ ও অনুসরণ করতে হবে। যাবতীয় সব কর্মে আল্লাহ রাব্বুল আলামীনকে নাজির জানতে হবে। আমাদের একদিন আল্লাহ রাব্বুল আলামীনের সামনে হিসাবের জন্য দাঁড়াতে হবে এ কথা চিন্তা করে যাবতীয় সব কর্ম সম্পাদন করতে হবে।