hadith book logo

অন্তরের আমল দ্বীনদারি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

অনর্থক কাজে সময় নষ্ট করা হতে বিরত থাকা:

যে সব কাজ অনর্থক একজন মানুষের সময় নষ্ট করে, তা হতে বিরত থাকা অবশ্যই জরুরি। অনর্থক কাজে সময় নষ্ট করা মূর্খতা ও জাহালত। সুতরাং অর্থহীন কাজে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাতে হবে। তোমার জীবন থেকে যে সময়টি চলে যাচ্ছে তা কিন্তু আর কোন দিন ফিরে আসবে না। তাই সময় নষ্ট করা হতে সম্পূর্ণ বিরত থাকতে হবে। সময় মানুষের অমূল্য সম্পদ। যে ব্যক্তি সময়কে মূল্য দিতে পারে না, সে জীবনে কিছুই হাসিল করতে পারে না। সময় হল মানুষের জীবন। যে ব্যক্তি সময়কে নষ্ট করল, সে তার জীবনকে নষ্ট করল। সাহাল ইবন আব্দুল্লাহ রহ. বলেন, যার অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামীন যা আদেশ করেছেন, তা বাদ দিয়ে অন্য কিছুর সাথে সম্পৃক্ত হয়, সে দ্বীনদারি হতে বঞ্চিত হয় [শুয়াবুল ঈমান: ৫০৫৬.]। তিনি আরও বলেন, যে ব্যক্তি অনর্থক কাজে লিপ্ত হয়, সে তাকওয়া হতে বঞ্চিত হয় [হুলিয়াতুল আওলিয়া: ১৯৬.]।