hadith book logo

অন্তরের আমল দ্বীনদারি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

দ্বীনদারি আত্মার পরিশুদ্ধির কারণ:

আত্মার সংশোধন অত্যন্ত জরুরি বিষয়। আত্মার সংশোধন ছাড়া মানুষ কখনোই পরহেজগার হতে পারে না। আর যখন মানুষ পরহেজগার হবে না তখন তাকে পদে পদে বিপদে পড়তে হবে। তবে মানুষ যখন পরহেজগার হয়, তখন সে অন্যের সংশোধনের পূর্বে নিজের সংশোধন নিয়েই অধিক ব্যস্ত হয়। একজন মানুষের দ্বীনদারি তার নিজের দোষ-ত্রুটি সংশোধনের কারণ হয়ে থাকে। মানুষ যখন পরহেজগার হয়, তার মধ্যে কোন প্রকার হিংসা, বিদ্বেষ ও অহংকার থাকে না। ইব্রাহীম ইবন দাউদ ইবন সাদ্দাদ রহ. বলেন,

وَالَمْرءُ إنْ كَانَ عَاقِلًا وَِرعاً

أَخرسَهُ عَنْ عُيوبِهِمْ وََرعُهْ

كَمَا السَّقِيُم الَمرِيضُ يُشْغِلُهُ

عَنْ وَجَعِ الناَّسِ كُلِّهِمْ وَجَعُهْ

“যদি কোন মানুষ জ্ঞানী ও মুত্তাকী হয়, তার তাকওয়া তাকে মানুষের দোষ-ত্রুটি নিয়ে মন্তব্য বা সমালোচনা করা হতে বোবা বানিয়ে দেয়। যেমন, একজন অসুস্থ ব্যক্তিকে তার ব্যথা-বেদনা অন্যান্য লোকের ব্যথা বেদনা নিয়ে চিন্তা করা হতে বিরত রাখে [ইবনে আবিদ-দুনিয়া, আল-ওয়ারয়ু: ২১৮.]। পরহেজগার সব সময় তার নিজের কোন ভুল ত্রুটি হচ্ছে কিনা এ নিয়ে পেরেশান থাকে। নিজেকে সঠিক ও সৎ পথে পরিচালনার জন্য ব্যস্ত থাকে। অন্যের বিষয়ে চিন্তা করা ও মাথা গামানোর সুযোগ তার খুব কম থাকে।