hadith book logo

অন্তরের আমল দ্বীনদারি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

দ্বীনদারি নিয়ত সংশোধনের কারণ:

বিলাল ইবন সায়াদ রহ. বলেন, মুমিনের তাকওয়া ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়বে না যতক্ষণ না সে কি নিয়ত করে তা দেখে নেবে। যখন কোন বান্দার নিয়ত ঠিক হবে, তখন তার পরবর্তী সব আমল ঠিক হবে। আর যদি নিয়ত ঠিক না থাকে, তখন তার আমলও ঠিক থাকবে না। এ কারণেই বলা হয়, আল্লাহ রাব্বুল আলামীন মানুষের বাহ্যিক দিক দেখেন না, তিনি দেখেন মানুষের অন্তর ও নিয়ত। যখন মানুষের নিয়ত ভালো হবে তখন তার আমলও ভালো হবে। আর যখন নিয়ত ফাসেদ হবে তখন তাদের আমলও ফাসেদ হবে। এ কারণেই আমল শুদ্ধ করার পূর্বে অবশ্যই নিয়তকে শুদ্ধ করতে হবে। আর দ্বীনদারি অবলম্বন দ্বারা মানুষের নিয়ত শুদ্ধ হয়ে থাকে।