hadith book logo

অন্তরের আমল দ্বীনদারি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

কম খাওয়া এবং প্রবৃত্তিকে ধমিয়ে রাখা:

অধিক খাওয়া মানুষকে বিভিন্ন ধরনের অপকর্ম করতে বাধ্য করে। কিন্তু বেশি খাওয়া মানুষের জন্য কোন কল্যাণ ভয়ে আনে না। সাথে সাথে অধিক খাওয়ারের কারণে মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আক্রান্ত হতে হয় বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে। এ ছাড়া আরেকটি কথা অবশ্যই মনে রাখতে হবে, পেটের দায়ে মানুষ চুরি, ডাকাতি করে এবং ভিক্ষা করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে। ইমাম গাজ্জালী রহ. বলেন, বুজুর্গি, দ্বীনদারি ও তাকওয়ার চাবি হল, কম খাওয়া এবং প্রবৃত্তিকে ধমিয়ে রাখা [মায়ারেজুল কুদস : ৮১.]।