১
অন্তরের আমল দ্বীনদারি
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৫
আমরা কিভাবে পরহেজগার হতে পারি?
আমাদের সবারই পরহেজগার হওয়ার জন্য চেষ্টা করা উচিত। এটি আল্লাহ রাব্বুল আলামীনের অনেক বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামীন যাকে এ নেয়ামত দান করেন তাকে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দান করেন। এর গুরুত্ব অনুধাবন করে দ্বীনদারি লাভ করার চেষ্টা আমাদের সবারই করা উচিত। আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে এ নেয়ামত দান করেন না। তিনি তার বান্দাদের থেকে যাকে চান তাকেই দ্বীনদারি দান করেন। আর যাকে এ নেয়ামত দান করা হল, তার মত সৌভাগ্য দুনিয়াতে আর কারো হতেই পারে না। দ্বীনদারি লাভের কতক কারণ আছে যেগুলো একজন বান্দাকে দ্বীনদারির মর্তবা পর্যন্ত পৌছতে সহযোগিতা করে।