১
অন্তরের আমল দ্বীনদারি
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
আল্লাহ রাব্বুল আলামীনকে ভয় করা:
আবু আব্দুল্লাহ আল-ইনতাকী রহ. বলেন, আল্লাহ রাব্বুল আলামীনকে ভয় করার মাধ্যমে তাকওয়া অর্জন হয় [হুলিয়াতুল আওলিয়া ২৯০/৯.]। যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামীনের ভয় থাকে, সে কখনোই আল্লাহ রাব্বুল আলামীন যা নিষেধ করেছেন তার কাছেও যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামীন এর ভয় হল, দ্বীনদারি মূল ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামীনকে ভয় করার মাধ্যমে দ্বীনদারি অর্জন করা যায়। পক্ষান্তরে যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামীনের ভয় থাকে না সে কখনোই পরহেজগার হতে পারবে না।