hadith book logo

অন্তরের আমল দ্বীনদারি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

তাবেয়ীনদের তাকওয়া:

আব্দুর রহমান ইবন ওসমান রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা এহরাম অবস্থায় তালহা ইবন উবাইদুল্লা সাথে ছিলাম, তখন আমাদের জন্য একটি পাখি হাদিয়া স্বরূপ প্রেরণ করা হল। আমাদের মধ্য হতে কেউ কেউ তা হতে আহার করল, আবার কেউ কেউ না খেয়ে থাকল এবং দ্বীনদারি অবলম্বন করল। ফলে অনেকেই তা থেকে একটুও খেল না। তারপর যখন তালহা রাদিয়াল্লাহু ‘আনহু ঘুম থেকে উঠল, তখন সে যারা খেয়েছে তাদের সাথে একমত হন এবং তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এ ধরনের পাখির গোশত খেয়েছি।

মোটকথা, এখানে দেখা গেল, কতক তাবে‘ঈ পাখির গোশত খেল না। তারা দ্বীনদারি অবলম্বন করল। তাদের দ্বীনদারি তাদের খাওয়া হতে বিরত রাখল।