hadith book logo

অন্তরের আমল দ্বীনদারি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

তাকওয়া দ্বারা অপরের থেকে হক কবুল করার মানসিকতা তৈরি হয়:

সুফিয়ান সাওরী রহ. বলেন, আমি যখনই কোন মানুষের নফসের চাহিদার বিরোধিতা করি, তখন তাকে দেখতে পাই সে আমার উপর বিরক্ত হয়। বর্তমানে আসলে আহলে ইলম ও পরহেজগার লোকের খুব অভাব দেখা দিয়েছে [হুলিয়াতুল আওলিয়া: ১৯/৭.]।

সত্যিকার অর্থে যারা আহলে ইলম বা পরহেজগার হয়, তারা কখনোই তাদের মতের বিরোধিতার উপর বিরক্ত বোধ করবে না। বরং তাদের যদি কেউ উপদেশ দেয়, তারা খুশি হয় এবং উপদেশ গ্রহণ করে।