hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

১০) জামাআতে নামায পড়া একাকি নামায পড়ার চেয়ে মর্যাদা বেশী

জামাআতে নামায পড়া একাকি নামায পড়ার চেয়ে সাতাশগুণ ছোয়াব বেশী। অন্য বর্ণনায় এসেছে, পঁচিশগুণ ছোয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বলেছেন,

صَلَاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلَاةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً

জামাআতে নামায পড়া একাকি নামায পড়ার চেয়ে সাতাশগুণ ছোয়াব বেশী। [- বুখারী ও মুসলিম, অধ্যায়ঃ জামাআতে নামায পড়ার মর্যাদা।]

বুখারী ও মুসলিমের অপর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বলেছেন, জামাআতে নামায পড়া একাকি নামায পড়ার চেয়ে পঁচিশগুণ ছোয়াব বেশী। [- বুখারী ও মুসলিম, অধ্যায়ঃ জামাআতে নামায পড়ার মর্যাদা।]