hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

৩৯) যুদ্ধের ময়দানে কাতারবদ্ধ হয়ে দণ্ডায়মান হওয়ার অনুভব করা

আল্লামা শাইখ মুহাম্মদ বিন ছালেহ আল-উসাইমীন (রহ:) বলেছেন, জামাআতে নামাযের একটি মহান উপকারিতা হল, এ অনুভব করা যে, সে জামাআতে উপস্থিত এবং যুদ্ধের ময়দানে কাতারবদ্ধভাবে দণ্ডায়মান আছে। আল্লাহ তাআলা বলেন,

إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفّاً كَأَنَّهُمْ بُنْيَانٌ مَرْصُوصٌ

ওওনিশ্চয়ই যারা আল্লাহর পথে যুব্ধ করে সারিবদ্ধভাবে শীশাঢালা প্রাচীরের মত, আল্লাহ তাদেরকে ভালবাসেন। [২-সূরা আস্ সাফ্ফ:৪।]

এ সমস্ত লোক যারা যুদ্ধের ময়দানে সারিবদ্ধভাবে দণ্ডায়মান, নি:সন্দেহে তারা যদি এভাবে দন্ডায়মান হওয়াকে পাঁচ ওয়াক্ত নামাযে অভ্যাস করত তবে তা যুদ্ধের কাতারেও নেতার আদেশ পালনে পূর্ণ সহায়ক হত যা কমান্ডারের নির্দেশ অনুসরণে কোন প্রকার ত্রুটি হবে না। [৩- শাইখ ছালেহ উসাইমীনের শরহুল মুমতে’ ৪র্থ খন্ড, ১৯৪পৃ:।]